শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার কচুইখালী গ্রামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার দায়ে আলমাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আলমাস মেহেরপুরের গাংনী উপজেলার কচুইখালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।


মামলার বিবরণে জানা গেছে, কচুইখালী গ্রামের আলমাস তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও ২০২২ সালের ২২ নভেম্বর গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের ব্রিজের ওপর থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ২০২২ সালের ১ ডিসেম্বর স্কুলছাত্রীর পিতা জাকিরুল ইসলাম বাদী হয়ে আলমাস, রেজাউলের ছেলে ওসমান ও কায়মুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে আসামি করে গাংনী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ২, জি আর মামলা নং ৩০০/২০২২ এবং শিশু সহিংসতা মামলা নং ৬/২০২৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে তাকে ধর্ষণ করা হয়েছে মর্মে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামি আলমাস দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আসামি আলমাসের প্রতি আরোপিত অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য করা হবে। ক্ষতিপূরণের টাকা আসামির বর্তমান সম্পদ থেকে আদায় করা সম্ভব না হলে তিনি ভবিষ্যতে যে সম্পদের মালিক বা অধিকারী হবেন সে সম্পদ থেকে আদায়যোগ্য হবে। এবং সে ক্ষেত্রে উক্ত সম্পদের ওপর অন্যান্য দাবি উপেক্ষা করে এ দাবি প্রাধান্য পাবে। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পারভিন সুলতানা এবং আসামি পক্ষে গোলাম মোস্তফা কৌশলীর দায়িত্বে ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন