রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে এমপি রুহুল আমিন

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে
  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৬ ইং
জীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে এমপি রুহুল আমিন

ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া পরীক্ষায় জীবননগরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪১৭ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে। আর চুয়াডাঙ্গা জেলায় ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল শনিবার বেলা ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার হল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।


এসময় তিনি বলেন, পরীক্ষার হলগুলো ঘুরে দেখলাম খুবই চমৎকার পরিবেশে শিক্ষার্থীরা এই বৃত্তি পরিক্ষা দিচ্ছে। অভিভাবকেরা বাইরে অপেক্ষা করছে। আমি আশা করছি এই শিক্ষার্থীদের মধ্য থেকেই দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ বেরিয়ে আসবে। আমাদের জীবননগরকে সারা বাংলাদেশে তুলে ধরবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে


এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, ইসলামিক এডুকেশন সোসাইটির সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব রেজাউল ইসলাম, হল সুপার আবু বক্কর ছিদ্দিক, জীবননগর সহকারী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান, মহি উদ্দিন, তারেক আজিজ প্রমুখ।


উল্লেখ্য, ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষায় জীবননগর উপজেলার ১২ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শেণির ৪১৭ জন শিক্ষার্থী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ