শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের  আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানের শুরুতে কবি শামসুর রহমানের জন্মবার্ষিকী ও জীবনানন্দ দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে স্বরচিত ছড়া, প্রবন্ধ ও কবিতা পাঠ করেন মো. জহির রায়হান, মো. আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, ইদ্রিস মন্ডল, মো. শহিদুল ইসলাম, চিত্ত রঞ্জন সাহা চিতু, বনলতা, মোহা. ওমর আলী, সুমন মালিক, হোসেন মোশাররফ, গোলাম কবীর মুকুল ও মিম্মা সুলতানা মিতা। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আবৃত্তি করেন রাবিয়া খন্দকার রাবু।


পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, মোহাম্মদ তৌহিদ হোসেন, মো. আলাউদ্দীন, মো. জহীর রায়হান, কাজল মাহমুদ ও গোলাম কবীর মুকুল। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৮তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় শেখ পিন্টুসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা