শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া বাজারে উন্মুক্ত পানির ব্যবস্থা ডিউক হুদার

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৬ ইং
হাটবোয়ালিয়া বাজারে উন্মুক্ত পানির ব্যবস্থা ডিউক হুদার

প্রয়াত বাবা ডা. রিয়াজউদ্দিন আহমদের স্মরণে জনসেবামূলক উদ্যোগ নিয়েছেন তাঁর কনিষ্ঠ ছেলে জুলাই যোদ্ধা মোহাম্মদ নূরুল হুদা ডিউক, যিনি স্থানীয়ভাবে ডিউক হুদা নামে পরিচিত। আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত খাবার পানির ব্যবস্থা করেছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে বাজারের বাংলাদেশ হাউজের সামনে এ পানির ব্যবস্থা করা হয়। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও শ্রমজীবী মানুষ সহজেই খাবার পানি পান করতে পারবেন।


ব্যস্ততম হাটবোয়ালিয়া বাজারে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন। তাঁদের পানির প্রয়োজনের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের উপকারে এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সচেতন মহল ডিউক হুদার প্রশংসা করেছেন। তাঁদের মতে, জনসাধারণের মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের দরগায় ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াবের প্রস্তুতি সভা