যশোর থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দর্শনায় উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় দর্শনা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক রানারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
এছাড়া উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন খোকন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিথুন মাহমুদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব মামুন এবং চুয়াডাঙ্গা পোস্টের সম্পাদক ও প্রকাশক ওয়াসিম সাঈদসহ দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকেরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ২৬ মার্চ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক রানার-এর যাত্রা শুরু হয়। এরপর থেকে পত্রিকাটি যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও সম্ভাবনার কথা তুলে ধরে আসছে।
এসময় পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদ এবং পরবর্তী সময়ে পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া প্রয়াত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে অতিথিরা ডিজিটাল যুগেও পত্রিকাটির বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পত্রিকাটির ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠানে সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোরদার বাবলু, একুশে টেলিভিশনের এম রায়হান, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ব্রজেন কুমার, জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়া, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জিকু, দৈনিক কালবেলার শেখ ইমন, সবুজ বাংলা টিভির সুলতান আল এনাম, দৈনিক আওয়াজ-এর জেলা প্রতিনিধি সালাম হোসেন ও দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার ইফাজ তানভীর মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।
দর্শনা অফিস