দর্শনা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ আয়োজনের আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক লিহাজ উদ্দিন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মুকুল হোসেন।
এ বছর দর্শনা সরকারি কলেজের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। দীর্ঘদিন পর নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাস আবারও মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দর্শনা অফিস