বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- স্লোগানে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।


চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম খান ও মো. নাহিদ হাসান।


বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয়, পথচারীদেরও সচেতন হতে হবে। ট্র্যাফিক নিয়ম মেনে চললে বহু অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো সম্ভব। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।


এর আগে গত সোমবার বিকেলে চুয়াডাঙ্গা একাডেমি নামের শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিপন মল্লিক। অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্র্যাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম খান ও মো. নাহিদ হাসান।  এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান