বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা আইনজীবীদের সমন্বয়ে গেট টুগেদার ও নবীন আইনজীবীদের বরন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা ফ্যান্টাসি পার্কে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং নবীন আইনজীবীদের এক এক করে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ. স.ম.আব্দুর রউফ আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ, সরকারি কৌঁসুলি আব্দুল খালেক, স্পেশাল পিপি এমএম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি ওয়াহেদুজ্জামান বুলা, শামীম রেজা ডালিম, আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত জিপি হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মইনুল, ফোরামের সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, অতিরিক্ত পিপি আহসান আলী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানি খন্দকার। সিনিয়র আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. আলাউদ্দীন, অতিরিক্ত জিপি এস এম আসাদুজ্জামান গনি (সালাম), অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম, এস এন এ হাশেমী প্রমুখ।
নবীন আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান কবির বাদশা, সাইফুূ্দনি আলম সাইফ, আহমেদ বিন পাশা, নাজমুল হুসাইন, জুয়েল রানা, এম এ করিম, তুর্যউর রহমান, আব্দুর রহমান মানিক, আশরাফুল আলম, হালিমা খাতুন, হামিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন নান্নু, এ কে আজাদ, তৌফিক আহমেদ,কামরুল আরেফিন, রোকসানা আকতার জুঁই, সোনিয়া শারমিন, রাফায়েতুল কবীর হিমেল।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান মিল্টন, আতিয়ার রহমান (২), শাহজামাল জামাল, মেহেদী হাসান নয়ন, শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের ২য় পর্বের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ তার বক্তব্যে বলেন, আসুন, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে একত্রিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলি এবং জাতীয়তাবাদী শক্তিকে গতিশীল করি।
এরপর তিনি আইনজীবী ফোরামের পক্ষ থেকে সকল নবীন আইনজীবীদের হাতে এক এক করে আইনের বই উপহার দেন এবং আইন পেশায় সকল নবীন বন্ধুদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী শান্ত এবং বর্ন গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। পরিশেষে আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম.আব্দুর রউফ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন
নিজস্ব প্রতিবেদক