রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে , চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ বিভাগে দামুড়হুদা থানা দল চুয়াডাঙ্গা সদর থানা দলকে ৫৯-২২ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগে চুয়াডাঙ্গা সদর থানা দল দামুড়হুদা থানা দলকে ৩৭-৩০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও দলীয় চেতনা জোরদার করার পাশাপাশি নারী ও পুরুষ সদস্যদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, পুলিশ লাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং নারী ও পুরুষ কাবাডি দলের খেলোয়াড়সহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ইয়া রসুলুল্লাহ (স.) হাফিজিয়া মাদ্রাসায়