বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার

শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে মোবাইল কাছে রাখা যাবে না
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৬ ইং
দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার

দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।


এসময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি কমাতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই সাথে শিক্ষকরা ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করতে হবে। এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশের উপস্থিতি ও অংশগ্রহণ কম থাকায় তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যথাযথ তদারকি না করলে শিক্ষার্থীদের কাক্সিক্ষতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবকের মতো, তাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে দামুড়হুদা ও দর্শনা থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী, গ্রাম পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


সভায় জানানো হয়, দামুড়হুদা উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে ২০টি মণ্ডপে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব পূজামণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বীর মুক্তিযোদ্ধা ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে জাহান, দামুড়হুদা শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সঞ্জয় হালদার, সাধারণ সম্পাদক শোভন দাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা