বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মো. হারুন অর-রশিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় আসর নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের আমির হযরত মাওলানা সাজেদুর রহমান এবং তিনি চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ডা. মোহা. রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি হযরত মাওলানা মো. শরীফুল ইসলাম, হাজী আজিজুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নেতা সাবেক মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন বিশ্বাস, ফরহাদ হোসেন (ডাকু), জাহিদুর রহমান সম্রাট, মোস্তফা কামাল, আতিকুর রহমান টিপু, হযরত মাওলানা তরিকুল ইসলাম, আব্দুল হান্নান, আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোল্লা মো. হাসিবুল হোসেন (শান্ত)।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা