বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৬ ইং
আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে এরশাদ মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলমডাঙ্গা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান জদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জলসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ওলামা দলের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আলমডাঙ্গা হাইরোড হয়ে চারতলার মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এরশাদ মঞ্চে এসে শেষ হয়। এ সময় ওলামা দলের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান