দামুড়হুদা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. সাজ্জাদ হোসেন যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে তিনি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। জানা গেছে, রাজশাহী জেলার তানোর উপজেলার বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন ৪১তম বিসিএস ক্যাডারে উন্নীত হয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন দামুড়হুদা উপজেলাবাসীর ভূমিসংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন এমন প্রত্যাশা করেছেন এলাকাবাসী।
প্রতিবেদক দামুড়হুদা