বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় ২১ শিক্ষক-কর্মচারী

২৮ এসএসসি পরীক্ষার্থীর কেউ পাস করেনি
  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৬ ইং
দামুড়হুদার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় ২১ শিক্ষক-কর্মচারী

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় শিক্ষক কর্মচারী আছেন ২১ জন। অথচ এ বছর দাখিল পরীক্ষায় মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। মাদ্রাসার শিক্ষকদের চরম গাফিলতির কারণেই এমন ফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ অভিভাবকদের। বিগত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটিতে ধারাবাহিক ফল বিপর্যয় চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২১ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। এ বছর মাদ্রাসাটি থেকে ২৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে তাদের একজনও পাস করতে পারেনি। সবাই ফেল করায় মাদ্রাসার পাসের হার শূন্য।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। ফলে শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় আসেন না বলে অভিযোগ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে কাক্সিক্ষত শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এবং পরীক্ষার ফলাফলেও ধস নামছে। কুড়ুলগাছি গ্রামের বাসিন্দা শহিদুল  ইসলাম বলেন, মাদ্রাসার সুপার এবং শিক্ষকেরা ঠিকমতো পড়ালেখা করান না এবং নিয়মিত মাদ্রাসায় আসেন না, শুধু বেতন তোলেন। ফলে এলাকার সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাতে অনিহা প্রকাশ করেন ।


মাদ্রাসাটি পরিদর্শনে করে দেখা যায়, মাদ্রাসায় যে সমস্ত শিক্ষার্থী আছে, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তাদের বেশিরভাগ শিক্ষার্থী বাংলা কোনো কবিতা জানে না। কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ আজাদ বলেন, কী কারণে শিক্ষার্থীরা ফেল করেছে এ বিষয়টা তারা বুঝতে পারছে না। তবে খাতা পুনরায় দেখার জন্য আবেদন করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার রাফিউল ইসলাম বলেন, এই প্রথম এই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৮ জন শিক্ষার্থী ফেল করেছে। এটা কী কারণে ফেল করেছে, সে বিষয়টা তদন্ত করা হচ্ছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


চুয়াডাঙ্গা জেলায় এ বছর ২৯টি কেন্দ্রে  ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে পাস করেছে ৫ হাজার ৯০৪ জন। যশোর শিক্ষা বোর্ডের অধীনস্ত জেলাগুলোর মধ্যে পাশের হারে চুয়াডাঙ্গা জেলার তৃতীয় অবস্থান রয়েছে ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ