বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সভাপতি ওয়ালিউর ও সম্পাদক সুমন
  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চুয়াডাঙ্গা জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এ কমিটির অনুমোদন দেন।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে একেএম ওয়ালিউর রশীদ, সাধারণ সম্পাদক হিসেবে মো. সবুর জাহাঙ্গীর আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আব্দুল ওয়াহিদ জোয়ার্দ্দার দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. মঈনুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, অর্থ সম্পাদক মো. টিপু সুলতান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. বিপ্লব হোসেন, চাকরি বিষয়ক সম্পাদক মো. শমসের আলী, দপ্তর বিষয়ক সম্পাদক মো. জাহিদ হোসেন, জনসংযোগ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মিনারুল ইসলাম এবং মহিলাবিষয়ক সম্পাদক মোছা. মরিয়ম খাতুন।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডিইএবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি চুয়াডাঙ্গার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



কমেন্ট বক্স
notebook

শরীফুজ্জামানের সঙ্গে ইজিবাইক-পাখিভ্যান চালক-মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ