বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজাসহ গ্রেপ্তার যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় গাঁজাসহ গ্রেপ্তার যুবকের ৭ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ শ্যামল হালদার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার শ্যামল হালদার উপজেলার ডুগডুগি (ঘোষপাড়া) গ্রামের মতি লাল হালদারের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই ফাহিম হোসেন জয়রামপুর বটতলায় দায়িত্ব পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ডুগডুগি ঘোষপাড়া গ্রামের নারদ কুমার ঘোষের চায়ের দোকানের সামনে ফাঁকা মাঠে এক ব্যক্তি মাদকদ্রব্য সেবন করছেন।


খবর পেয়ে এসআই ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্যামল হালদারকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাটি ওজন করে ৩ গ্রাম পাওয়া যায়। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য শ্যামল হালদারকে গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।



কমেন্ট বক্স