মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ‘ষোলআনা বাঙালীয়ানা’ পত্রিকার ১৪ বছর পূর্তি

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
দর্শনায় ‘ষোলআনা বাঙালীয়ানা’ পত্রিকার ১৪ বছর পূর্তি

দর্শনায় ‘ষোলআনা বাঙালীয়ানা’ পত্রিকার ১৪ বছর পূর্তি ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় দর্শনা প্রেসক্লাবে দর্শনা বাউল পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার নতুন প্রকাশনা নিয়ে আলোচনা করা হয়। প্রকাশনার পর আজ মঙ্গলবার থেকে পত্রিকাটি বিনামূল্যে পাঠকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।


বাউলশিল্পী ও সাংবাদিক মনিরুজ্জামান ধীরু ২০১৪ সাল থেকে দর্শনার আকুন্দবাড়িয়া মাঠে বাউল মেলার আয়োজনের পাশাপাশি ‘ষোলআনা বাঙালীয়ানা’ পত্রিকা প্রকাশ করে আসছেন। বাউলশিল্পী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তিনি পরিচিতি লাভ করেছেন। মনিরুজ্জামান ধীরু বলেন, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখাই তার মূল লক্ষ্য। মেলা, লাঠিখেলা, যাত্রাপালা, হাডুডুসহ বিভিন্ন লোকজ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি হানিফ মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী। এসময় উপস্থিত ছিলেন ওয়াসীম রয়েল, শ্রী সুকমল বাধন, রিফাত রহমান ও আব্দুল হান্নান। এছাড়া পত্রিকাটি প্রতিদিন পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত আমির হোসেন, ভাবুক হিরন ও নাসীর উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বাংলা কিউআর কোডে লেনদেনের প্রচারে রোড-শো