রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১২ বছর পর আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০২৬ ইং
১২ বছর পর আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি

দীর্ঘ ১২ বছর পর ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আতিক বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোমিন আলী। গতকাল শনিবার রাত ১০টার দিকে সংগঠনের কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।


বিদায়ী সভাপতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি আনোয়ার রশীদ সাগর, সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আলমডাঙ্গা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল মাজেদ।


নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন আশরাফুল হক লুলু, জিল্লুর রহমান ওল্টু, আনোয়ার হোসেন সাগর, মাহফুজুল হক তুষার ও নাসির উদ্দীন এটম। কমিটির অন্যরা হলেন সহসভাপতি তবিবুর রহমান ও রাকিব হাসান খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম এবং প্রচার সম্পাদক শাহাবুল আলম।


প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান ওল্টু বলেন, “মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ কোনো দলের নয়। দেশের সংস্কৃতির বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সংগঠনের সব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।


সভা শেষে নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সদস্যরা নতুন উদ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ