বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি কলেজে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও নিরাপত্তা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৬ ইং
মেহেরপুর সরকারি কলেজে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও নিরাপত্তা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকাসক্তি অনলাইন জুয়া আত্মহত্যা প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সঞ্চালনায় ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদ। অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক খেদমত আলী মালিথা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইসলাম কলেজ শিক্ষার্থী নাফিউল ইসলাম অর্পিতাসহ অন্যান্য বক্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাদকের ভয়াবহ কুফল অনলাইন জুয়া ক্যাসিনোর ক্ষতিকর প্রভাব মোবাইল ফোনের অপব্যবহার এবং মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে সরে থাকার আহ্বান জানিয়েছেন সেই সাথে দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় পরে বিভিন্ন প্রতিযোগিতা ও অংশগ্রহণ মুলক কার্যক্রম বিজয়গের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অধ্যক্ষ প্রেসার ডাক্তার এ কে এম নজরুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন