বুধবার, ১০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল, চুয়াডাঙ্গা জেলা কাজী সমিতি এবং ডিঙ্গেদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে তাঁরা নবনির্বাচিত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বন্নী, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভীনসহ আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাইনুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক অনিক হুছাইন, ক্রিয়া বিষয়ক সম্পাদক রাজিব, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওয়ালুজ্জামান রাসেল, যুবদল নেতা আলমগীর ও হাসান নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আসছে ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন