শনিবার, ৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপদেষ্টা হলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

দায়িত্ব নিয়েই সমাবর্তন আয়োজন ও শিক্ষার মানোন্নয়নে জোর
  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২৬ ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপদেষ্টা হলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আজিবুর রহমান, রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বলেন, উপদেষ্টা হিসেবে শরীফুজ্জামান শরীফের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, উপদেষ্টা মহোদয়ের পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দায়িত্ব গ্রহণের পর শরীফুজ্জামান শরীফ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


নতুন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্রুত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার