রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান
  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপির সকল ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। তিনি আগামী ৩০ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফলভাবে পালনের আহ্বান জানান। কর্মসূচিগুলো ওয়ার্ড, পৌর, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ হোসেন, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. আর মুকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, আলমডাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, জীবননগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ঠান্ডু রহমান, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহাবুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম. এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হকসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

পূজার আগুনে পুড়ে আইনজীবীর মৃত্যু