মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে| গতকাল বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়| অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না রাখার অপরাধে হায়বাত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়| এ সময় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়|
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়| অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান| এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে| জন¯^ার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ|
প্রতিবেদক গাংনী