শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী ফলাফল ঘোষণার পর উত্তেজনা

বিএনপির নেতা-কর্মীদের মারধর-বাড়ি ভাঙচুর!

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২৬ ইং
বিএনপির নেতা-কর্মীদের মারধর-বাড়ি ভাঙচুর!


চুয়াডাঙ্গা-২ আসনের ফলাফল ঘোষণা হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হওয়ায় বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীদের ওপর হমলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিনসহ উত্তর চাঁদপুর গ্রামের কয়েকজন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।


গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে আনান্দ মিছিল করার সময় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী হওয়ায় একটি মিছিল বের হয়ে সুবলপুর প্রাইমারি স্কুলের সামনে আল আমিনসহ বিএনপির কর্মী- সোহান, ফয়সাল, আশিক ও রাজা গণের উপর অতর্কিত হামলা শুরু করে। পরে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়া এলোপাতাড়িভাবে মারপিট করা হয়। পরে তারা বলা হয়, তাদের নামে মামলা করলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এ ঘটনায় সুবুলপুর গ্রামের কার্পাসডাঙ্গা উলামা দলের সাধারণ সম্পাদক আল আমিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।


এদিকে, জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে ডুগডুগি, তারিনিপুর, ছোট দুধপাতিলা ও বড় দুধপাতিলা উওর চাঁদপুর গ্রামসহ কয়েকটি পাড়া-মহল্লায় গালাগালি, হুমকি-ধমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বড় দুধপাতিলায় একটি পানের বরজে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তারিনিপুর গ্রামের স্থানীয়রা বলেন, অজ্ঞাতনামা ৫০ জন মিলে হাউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তারিনিপুর গ্রামে একটি বিএনপির দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছন।


এদিকে, ছোট দুধপাতিলা গ্রামের স্থানীয় মহিলারা জানান, বিজয় মিছিলের নামে জামায়াতের কর্মী সমর্থকরা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের হুমকি-ধমকি দিয়েছেন। ঘরবাড়ি ভাঙচুর করতে গিয়েছে বাড়ির মহিলাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। ঘরের ইট খুলে নিয়ে যেতে চেয়েছে।


একজন বৃদ্ধ নারী বলেন, ‘জামায়াতের লোকজন এমন করবে আমার জানা ছিল না, এই পাড়ার পুরুষ মানুষ কোথায় ভোট দিয়েছে জানি না, তবে আমি এটা জানি মহিলারা সব দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। বাড়ির মহিলাদের ভোটে জিতে আবার আমাদের ঘরবাড়িই ভাঙতে এসেছে। এটা আমরা কখনো মেনে নেব না। ভোটকি প্রকাশ্যে দেওয়ার জিনিস, এটা গোপনে হয়। এরপরেও এমন করলে নতুন এমপি রুহুল আমিনের কাছে অভিযোগ করব, যে আমাদের শান্তি নষ্ট করছে।’


এদিকে, ডুগডুগি বাজারে ‘আরিফ মেডিকেল’ নামের একটি ওষুধের দোকান বন্ধ থাকায় দোকানের শাটারে জোরে জোরে আঘাত করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় রাত কাটিয়েছেন বলেও জানা যায়। একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় আদর্শের কথা বলা কোনো দলের কর্মীদের কাছ থেকে এমন আচরণ আমরা প্রত্যাশা করি না।


তবে এ ঘটনায় জামায়াতের কর্মী-সমর্থকরাও পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিএনপির লোকজন ইচ্ছাকৃতভাবে পায়ে পা লাগিয়ে গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। কোনো দলীয় অফিস ভাঙচুর করা হয়নি। বরং মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সমর্থকদের ওপর হামলা ও মারধর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোন পক্ষের মতামত পাওয়া যায়নি।


সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। এলাকায় অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখাগেছে। তবে  বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দীন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স