বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে সিআইপি সাহিদুজ্জামান টরিক

ছোট ভাই শরীফের জন্য ধানের শীষে চাইলেন ভোট
  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৬ ইং
সরোজগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে সিআইপি সাহিদুজ্জামান টরিক

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সিআইপি সাহিদুজ্জামান টরিক। গতকাল শনিবার বিকেল চারটার দিকে সরোজগঞ্জ বাজারের ধানের হাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আশাদুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি সাহিদুজ্জামান টরিক।


মতবিনিময় সভায় তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার ব্যবসা সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। আমি আপনাদের পাশে থাকতে চাই, চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য কিছু করতে চাই। যা আমাদের-আপনাদেরসহ আমাদের ছেলে-মেয়েদের কাজে উপকৃত হয়, সেই সমস্ত কাজ করবো।’


তিনি আরও বলেন, ‘সৎভাবে ব্যবসা-বাণিজ্য করেন, বেশি বেশি দান করেন, দেখবেন আল্লাহ আরও ভালো রাখবেন। আর কেউ কোনো ব্যবসায়ী কিংবা কারো কাছে চাঁদার দাবি করলে আমার কাছে বলবেন, তার বিরুদ্ধে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। আমার ছোট ভাই শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রতীক নিয়ে ভোট করছে, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আর যদি বিএনপি সরকার গঠন করে, আমার ভাই যদি এমপি হয়, তাহলে সব ধরনের কাজের সুযোগ আমি করে দিব আপনাদের।’


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার হিমু জোয়ার্দ্দার, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামসহ ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ