জীবননগর উপজেলা হাসাদাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার উদ্যােগে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা-২০২৫-এর ফলাফলে মেধাতালিকা অনুযায়ী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রিন্সপাল আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামী ব্যাংক জীবননগর শাখার ম্যানেজার খন্দকার মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসাদাহ শাখার স্বত্বাধিকারী এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সালাম, আরবি প্রভাষক জামাল, ইংরেজি শিক্ষক জলিল উদ্দীন, রসায়নক প্রভাষক আব্দুল আওয়াল, শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক আল আমিন, জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক মাহমুদউল্লাহ।
জীবননগর অফিস