জীবননগরে মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2026-01-20 ইং
জীবননগরে মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা হাসাদাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার উদ্যােগে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা-২০২৫-এর ফলাফলে মেধাতালিকা অনুযায়ী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মাদ্রাসার প্রিন্সপাল আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামী ব্যাংক জীবননগর শাখার ম্যানেজার খন্দকার মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসাদাহ শাখার স্বত্বাধিকারী এস এম মাহবুবুর রহমান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সালাম, আরবি প্রভাষক জামাল, ইংরেজি শিক্ষক জলিল উদ্দীন, রসায়নক প্রভাষক আব্দুল আওয়াল, শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক আল আমিন, জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক মাহমুদউল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)