সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় বিএনপির প্রচারণায় ব্যাপক সাড়া, গণসংযোগে শরীফুজ্জামান

ধানের শীষ কৃষকের ঘাম, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় বিএনপির প্রচারণায় ব্যাপক সাড়া, গণসংযোগে শরীফুজ্জামান

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজার। শীতের সকালের কুয়াশা কাটতে না কাটতেই বাজারজুড়ে ছড়িয়ে পড়ে স্লোগান, ‘ধানের শীষে ভোট দিন।’ ধীরে ধীরে জমে ওঠে জনসমাগম। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এখান থেকেই শুরু হয় বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের প্রচারণা। গ্রামের সাদামাটা দোকানপাট, চায়ের কাপে ধোঁয়া আর কৃষকদের থেমে- থেমে কান পাতার দৃশ্য, সব মিলিয়ে যেন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে বাজারের প্রতিটি কোণায়। শরীফুজ্জামান শরীফ নেতা-কর্মীদের নিয়ে বাজারের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের কথা- সড়ক, ফসলের দাম, চিকিৎসা, কর্মসংস্থান থেকে শুরু করে নানা জরুরি সমস্যা।


প্রচারণার অংশ হিসেবে তিনি তুলে ধরেন বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা। সাধারণ মানুষের মাঝে সহজ ভাষায় ব্যাখ্যা করেন প্রস্তাবনাগুলো। গণসংযোগকালে জনতার উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, ‘ভাই ও বোনেরা, হাটবোয়ালিয়া বাজারের আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি শুধু একটি দলের প্রার্থী হিসেবে নয়, বরং আপনাদের একজন সন্তান হিসেবে কথা বলতে এসেছি। আপনাদের আশা-আকাক্সক্ষা, দুঃখ-কষ্ট, স্বপ্ন- সবকিছুই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’


তিনি আরও বলেন, ‘আমরা যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছি, সেটি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি দেশের ভবিষ্যৎ রূপরেখা। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে প্রশাসন দলীয় প্রভাবমুক্ত থাকবে, নির্বাচন হবে সবার জন্য সমান সুযোগের, আর মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিতভাবে পাবে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার কাঠামো ন্যায়ভিত্তিক এবং জবাবদিহির ওপর দাঁড়ানো থাকে।’


শরীফুজ্জামান বলেন, ‘আজ কৃষকের ন্যায্য দাম নেই, কর্মসংস্থানের সুযোগ সীমিত, শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বাজার পর্যায়ে সবখানেই মানুষের কষ্ট বেড়েছে। এসব পরিবর্তন করতে হলে প্রয়োজন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানুষের পক্ষে কাজ করা সরকার। আমরা সেই পথই আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি এই দেশের সাধারণ মানুষের স্বপ্নের প্রতীক। এটি কৃষকের ঘাম, যুবকদের আকাক্সক্ষা, মেহনতি মানুষের প্রাপ্য সম্মানের প্রতীক। আমি চাই, আপনার সন্তানরা এমন বাংলাদেশে বড় হোক, যেখানে তাদের সামনে থাকবে অসীম সম্ভাবনা, ভয়-নির্ভর নয় বরং অধিকার-নির্ভর পরিবেশ।’
তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে আমি শুধু ভোট চাই না, আমি চাই আপনাদের আস্থা, আপনাদের সক্রিয় অংশগ্রহণ। দেশ পরিবর্তন কোনো এক ব্যক্তির হাতে হয় না; এটি হয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। আমরা সবাই যদি একসাথে দাঁড়ায়, তাহলে এই দেশকে বদলাতে কেউ বাধা দিতে পারবে না। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের ভালোবাসা ও বিশ্বাস দেখান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আপনাদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় আমি আপস করব না। আপনারা যেভাবে আছেন, ঠিক সেভাবেই আমি আপনাদের পাশে থাকব। চলুন, আমরা সবাই মিলে নতুন ভবিষ্যতের পথে পা বাড়াই।’


এসময় শরীফুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল হুদা ডিউক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, সহ-সাধারণ সম্পাদক শফিউল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক গোলাম শাহারিয়া বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জান মোহাম্মদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুবদল নেতা সেলিম রেজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আসিফ হুদাসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী