সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী পথসভায় ধানের শীষের প্রার্থী বাবু খান

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোকাবাজির রাজনীতি বিএনপি করে না
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৫ ইং
বেগমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী পথসভায় ধানের শীষের প্রার্থী বাবু খান

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপরি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন। গতকাল বুধবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি স্থানে নির্বাচনী পথসভা করেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু খান বলেন, ‘এমন প্রতিশ্রুতি আমরা দেব না, যেটা পালন করতে পারব না। বিএনপি জনগণের দল, তাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে ধোকাবাজির রাজনীতি বিএনপি করে না। এই দেশের কৃষক, শ্রমিক, দিনমজুরের জন্য বিএনপি রাজনীতি করে। দেশের স্বাধীনতা, সার্বভৌম দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় দেশের কোটি কোটি জিয়ার সৈনিক সর্বদা প্রস্তুত থাকে। ফ্যাসিস্ট সরকার ১৮ বছর ধরে বিএনপিকে নিশ্চিত করার চেষ্টা করেছে, কিন্তু জনগণ তাদের ভালোবাসা দিয়ে বিএনপিকে আগলিয়ে রেখেছে। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।’


চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আরও বলেন, ‘যতগুলো কৃষি প্রধান জেলা আছে, তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম প্রধান। এখানে খালি সাধারণ যে ফসল ধান, পাট, ভুট্টা, আখ এগুলো হয়, এর বাইরে কিছু ব্যতিক্রমী ফসল এখানে হয়। ফুলের চাষ হয়, ফলের চাষ হয়। ফলের মধ্যে পেয়ারা। এটা পুরানো হয়ে গেছে আমাদের জন্য। এখন আমরা কমলা, মাল্টা, এখানে ড্রাগন, স্ট্রবেরি এমনি আঙুরের চাষ হচ্ছে। এইটা এক ধরনের সৃষ্টিশীল চিন্তাভাবনার ফসল। এটা অন্য কোনো জেলায় নেই। সেটা যদি আরও উন্নত করতে হয়, তাহলে আমরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছি, পূর্ণাঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গায় হবে। এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি- এগুলো হবে, পূরণ করার চেষ্টা করা হবে, উদ্যোগ নেওয়া হবে।’
এসময় বিএনপির ৩১ দফার কথার উল্লেখ করে মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশের মানুষের যা যা প্রয়োজন, সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে। ভবিষ্যতে যদি এমন কোনো বিষয় মানুষের প্রয়োজন হয়, যেটি এই ৩১ দফার মধ্যে নেই যেটি যোগ করা হবে। বিএনপি জনগণের কথা ভাবে। জনগণের কথা ভাবে বলেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েও কখনো আপস করেননি।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সহসভাপতি আব্দার আলী, দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসলাম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান  মোহন, লিংকন, দর্শনা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশাবুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।  



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী