সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের কেডিকে ইউনিয়নে পথসভায় মাহমুদ হাসান খান বাবু

প্রত্যেকটা মানুষের যা প্রয়োজন, সব ৩১ দফায় আছে
  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৫ ইং
জীবননগরের কেডিকে ইউনিয়নে পথসভায় মাহমুদ হাসান খান বাবু

বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন, সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে বলে জানিয়েছেন বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার কেডিকে  ইউনিয়ন বিএনপির আয়োজনের পথসভায় তিনি এ কথা বলেন।


বাবু খান আরও বলেন, ‘এখানে এসেছি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। যেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। ভোট দিতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই নির্বাচনী প্রচারণা যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, আপনারা জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ভোট দিতে যেতে পারব। কারণ স্বৈরাচার পালিয়ে গেছে। এই স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগান দিতেন- সেটি হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদেরকে আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, জনগণের পাশে থাকেন, জনগণের কাছে থাকেন। জনগণ প্রতি ৫ বছর পর পর সিদ্ধান্ত নেন যে দেশ পরিচালনার দায়িত্বে কারা আসবে।’


চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে আমরা জনগণ যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা কী আমাদের ছিল? ছিল না। সেই মালিকানা ছাত্র-জনতার জীবনের বিনিময়ে, আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের বিনিময়ে সেই মালিকানা আমরা ফিরে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের যেই নির্বাচন হবে, আপনাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবেন। আপনিও আপনার ইচ্ছামতো ভোট দিতে পারবেন।


বিজিএমইএর সভাপতি বলেন, ইচ্ছা মতো ভোট দিতে পারা মানে, আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করা। আপনার আমার কী দায়িত্ব?.. তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত, যাদের অতীতে দেশ পরিচালনার করার অভিজ্ঞতা আছে। তাদের দেশ পরিচালনার করার দায়িত্ব দেওয়া উচিত, যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে। তাদের কাছে দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া উচিত, দেশ পরিচালনার জন্য যাদের সঠিক পরিকল্পনা আছে। কী পরিকল্পনা, আমাদের নেতা তারেক রহমান আজ থেকে তিন বছর আগে, রাষ্ট্র সংস্কার, অর্থাৎ দেশ পরিচালনার জন্য দফাগুলো দেওয়া শুরু করেছিলেন। সর্বশেষ ৩১টি দফা দিয়েছি, আমরা যদি জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায়, এই ৩১টি দফা প্রতিটি আমরা পালন করব। আপনাদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছানো হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন, সেই ৩১টি দফার মধ্যে আছে।’
কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, কেডিকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল করিম, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী