সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কেরুতে এসটিপি বেডে আখ রোপণের উদ্বোধন

মিল পরিদর্শন করলেন সিনিয়র সহকারী সচিব

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
মিল পরিদর্শন করলেন সিনিয়র সহকারী সচিব

দর্শনার কেরুওত দ্বিতীয় ধাপে এসটিপি বেডে আখ রোপণের (২০২৫-২৬ মৌসুম) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন এই উদ্বোধন করেন। পরে মিলের কারখানা বিভাগ, ডিস্টিলারি বিভাগ ও জৈব সার কারখানা পরিদর্শন করেন তিনি। 


অনুষ্ঠানে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান সভাপতিত্ব করেন। উদ্বোধনকালে সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন বলেন, চিনিশিল্পটিকে টিকিয়ে রাখতে বেশি বেশি আখ লাগাতে হবে। আমরা ইতিমধ্যে চাষীদের জন্য ভালো মানের উন্নত বীজ নিয়ে এসেছি। এতে করে চাষিরা লাভবান হবে। যেমন অল্প জমিতে ৪-৫ তলা বাড়ি হচ্ছে, তেমনি অল্প জমিতে ভালো আখের বীজ লাগিয়ে মুনাফা অর্জন করবো। এবার আমরা পাবলিক ও কেরু বাণিজ্যাঞ্চল খামার মিলে ৬ হাজার মেট্রিক টন আখ চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। আমরা লক্ষ্যমাত্রা পৃরন করার কাছাকাছি পৌঁছে গেছি। তাই আগামী বছর চিনিকলটি বেশিদিন চলবে।


এসময় উপস্থিত ছিলেন জি এম (কারখানা) সুমন কুমার, জি এম (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, ডিজিএম (সম্প্রসারণ) মাহব্ুুবুর রহমানসহ কেরু চিনিকলের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও আখচাষিরারা। এসময় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় স্ব স্ব প্লটে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা আজাদী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী