সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কুলাচারায় দুর্গা মন্দির নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গার কুলাচারায় দুর্গা মন্দির নির্মাণকাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কুলাচারা গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী দুর্গা মন্দির নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।


এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ হচ্ছে বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনা থেকেই আমরা একে অপরের আনন্দে পাশে থাকতে চাই। হিন্দু সম্প্রদায়ের এই দুর্গা মন্দির নির্মাণ কেবল ধর্মীয় উপাসনার জায়গা নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। আমরা চাই প্রতিটি ধর্মের মানুষ সমানভাবে সম্মান, অধিকার ও নিরাপত্তা পাক। বিএনপি সবসময়ই দেশের সব মানুষের ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে।’


এসময় উপস্থিত ছিলেন কুলচারা শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি লক্ষ্মণ সেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, আলাউদ্দীন, আবু বক্কর, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, আব্দুল গনী, হাফিজুর রহমান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার, সাংগঠনিক সম্পাদক বাবুল কুমার, মিলন কুমার পরামানিক, কিশোর কুমার, মহল্লা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমানসহ মন্দির কমিটির সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী