সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আঞ্চলিক বাছাই কুষ্টিয়ায়, অনলাইনে আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৫ ইং
‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।


তিনি জানান, প্রতিযোগিতা তিনটি বিভাগে এবং সাতটি বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হবে- ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছর এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আবেদন গ্রহণ শুরু ১৫ আগস্ট এবং চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ধাপে ধাপে বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ, গ্রুমিং, ফাইনাল এবং সর্বশেষ পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে প্রতিযোগিতা শেষ হবে।


প্রতিযোগীরা বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ব্লকে গিয়ে বিনামূল্যে আবেদন করতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে, তবে একাধিক আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এই প্রতিযোগিতা ব্যাপক প্রচারণার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি একটি উন্মুক্ত প্রতিযোগিতা, তাই সবাই সমান সুযোগ পাবে। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করবেন এবং সঠিকভাবে গাইড করবেন, কারণ বিজয়ীরা জেলার সুনাম বয়ে আনবে।’


প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক জাহিদ হাসান শোভন ও সৌম্যজিতা শ্রুতি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী