সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ

কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ

জীবননগর উপজেলায় বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে এক কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা পূর্বপাড়া গ্রামে অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবা মো. আবুল কাশেমকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, কনের বাবা নিজের ভুল স্বীকার করে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। এসময় ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। সবাইকে সচেতন হয়ে এটি প্রতিরোধ করতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী