সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অসচেতন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে যৌথ অভিযান

১৪ জনের বিরুদ্ধে মামলা, ৮৩ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অসচেতন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে যৌথ অভিযান

চুয়াডাঙ্গা শহরে অসচেতন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৪ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা এবং মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, শহরে বেশ কিছু দিন ধরে কিছু মোটরসাইকেল চালক হেডলাইটের পাশাপাশি ফগলাইট ব্যবহার করে চলাচল করছিল। অনেকে সাইলেন্সার পাইপ খুলে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ দূষণ করছিল, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে নাগরিক জীবনে বিরূপ প্রভাব পড়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।


অভিযান চলাকালে চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ণ বাজানো, হেলমেট না পরার মতো নানা অভিযোগে মামলা করা হয়। মোট ১৪টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলায় ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই হাসান, সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী ও সেলিম খান। সেনাবাহিনীর পক্ষে অভিযানে নেতৃত্ব দেন ওয়ারেন্ট অফিসার আশরাফ। পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী