সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মুজিবনগরে যৌথ বাহিনী ও বিজিবির পৃথক অভিযান

দুটি ওয়ান শুটার গান ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
দুটি ওয়ান শুটার গান ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার

জীবননগর থেকে দেশি পিস্তল (ওয়ান শুটার গান) এবং বারুদবিহীন গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাধবখালী থেকে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো সিহানুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদবিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



এদিকে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে এই অভিযান চালানো হয়। যৌথবাহিনী অভিযান চালিয়ে তার ঘরের সামনে গোলার ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে সেনাবাহিনী।


মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত আলম গাইন অভিযানের সময় পালিয়ে যায়। অস্ত্র ও গুলি রাখার অপরাধে আলম গাইনের নামে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আলমগীর গাইনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী