সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট কার্নিভাল শুরু

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৫ ইং
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট কার্নিভাল শুরু

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্বীকৃতির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল। গতকার শুক্রবার সকালে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। উদ্বোধনের আগে স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেয় খুদে ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, কলাকুশলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। র‌্যালিটি শহরের প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক কৃতি ফুটবলার আহসান উদ্দিন আফাঙ্গীর পিকুল, মাদরাসা শিক্ষক আবু বকর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহমেদ নাসিম আনসারী, প্রধান ক্রিকেট কোচ ফরহাদুর রেজা মুন্না এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক হাসান শরিফসহ সংশ্লিষ্ট অনেকে।


উদ্বোধনী পর্ব শেষে মাঠে গড়ায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টের খেলা, যেখানে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের ছয়টি দল অংশ নিচ্ছে। এদিকে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল এক বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ ও গতিশীল হোক বলে শুভ কামনা জানান। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী