সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ লিমন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ লিমন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক লিমন আলী (৪০)। শনিবার ভোর ৫টার পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ায় অভিিযান চালায় যৌথ বাহিনী। এসময় নিজ বাড়ি থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। তিনি ৭ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। 


চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি'র) নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ লিমনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি, একটি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি বাটন মোবাইল সেট, চারটি দেশীয় ধারালো চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়।


পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানাব, সেনাবাহিনী লিমনকে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী