মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জজ আদালতে তিন আইন কর্মকর্তা নিয়োগ

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জজ আদালতে তিন আইন কর্মকর্তা নিয়োগ

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) পদে তিনজন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গতকাল সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত স্মারক নং-সলিসিটর/জিপি-পিপি (চুয়াডাঙ্গা)-৫৩/২০২৪(অংশ-১)-১২৪ পত্রে জারি করা একটি প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।



এতে বলা হয়েছে, The Code of Criminal Procedure, 1898-Gi Section 492  এবং ÔThe Legal Remembrancer’s Manual, 1960Õএর Chapter II, Paragraph 1 Gi Rule 9 I Paragraph 6 Gi Rule 17  এর বিধান মতে চুয়াডাঙ্গা জেলার জেলা ও দায়রা জজ আদালতে তিনজন আইনজীবীগণ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান কর হলো।


নিয়োগকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে অ্যাড. আব্দুস সালাম মুক্তা ও সহকারী সরকারি কৌঁসুলী (এজিপি) পদে সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ। এ আদেশের অনুলিপি চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ, সরকারি কৌসুলী (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ডিস্ট্রিক একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার চুয়াডাঙ্গাকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।




কমেন্ট বক্স
notebook

অসুস্থ হয়ে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ