সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শংকরচন্দ্র ইউনিয়নে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন

সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আব্দুল্লাহ
  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
শংকরচন্দ্র ইউনিয়নে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন


ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় ডিঙ্গেদহ বাজারের জামিআ কারিমীয়া মাদরাসা মসজিদে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. শাকের আলী। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. আলিমুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীর শফিউল ইসলাম।


সম্মেলনে বক্তারা বলেন, ‘পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইউনিয়নের দায়িত্বশীলদের প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ইসলামী প্রার্থীদের বিজয়ে কাজ করতে হবে।’ সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।


কমিটির সভাপতি হয়েছেন আলহাজ আবু হানিফ এবং সেক্রেটারি মো. আব্দুল্লাহ। কমিটির অন্যান্য পদে আছেন- সহ-সভাপতি মো. শাকের আলী ও মো. হামিদুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাশিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. শফি উদ্দীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি মো. গোলজার হোসেন, কৃষি ও শ্রম সম্পাদক মো. কাবিরুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সোহরাব হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইদ্রিস আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মো. আক্কাস আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. এলেম আলী, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল হক, দফতর সম্পাদক মো. আবুল কালাম এবং সদস্য পদে রয়েছেন আলহাজ আনছার আলী, মো. সোহাগ আলী ও আলহাজ হাবিবুর রহমান। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. আশিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী