বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ পৌরসভায় স্থায়ী পশুহাটের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৩ ইং
ঝিনাইদহ পৌরসভায় স্থায়ী পশুহাটের উদ্বোধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভায় স্থায়ী পশুহাটের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পবহাটি কলাহাটের পাশে এ পশুহাটের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ সাইফুল ইসলাম মধু, প্যানেল চেয়ারম্যান-২ টিপু সুলতান, কাউন্সিলর লিয়াকত হোসেন, মহিউদ্দিন, আবু বক্কর, ফারহানা রেজা আঞ্জু, বুলবুলি খাতুন, সুফিয়া খাতুন, আরেফিন কাউসার, আবু রেজা, লাড্ডু জোয়ার্দ্দার প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন পর ঝিনাইদহ পৌরসহ আশপাশের মানুষের সুবিধার্থে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উদ্যোগে ও প্যানেল চেয়ারম্যান-২ টিপু সুলতানের তত্ত্বাবধানে এ স্থায়ী পশুহাট স্থাপন করা হলো।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান