বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় মশার কয়েল থেকে আগুন, পুড়ে মরল বৃদ্ধ নারী

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৩ ইং
শৈলকুপায় মশার কয়েল থেকে আগুন, পুড়ে মরল বৃদ্ধ নারী
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ফুলী খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের খেলাফৎ শেখের স্ত্রী। গতকাল শুক্রবার ভোরে মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যুর খবরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। গ্রামবাসী জানায়, বৃদ্ধ ফুলী খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি নির্মাণাধীন একটি ঘরে মশার কোয়েল জ্বালিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। এরই মধ্যে রাত আনুমানিক চারটার দিকে মশার কয়েল থেকে বিছানায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গুরুতর দগ্ধ হন ফুলি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান