বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়ায় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণকাজের উদ্বোধন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পাঠানপাড়া-খাঁপাড়া বাইতুন নূর জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি শেখ মোক্তার আলী, আজিম খান, সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম পটল খান, সাবেক ইউপি মেম্বার আতিয়ার রহমান, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান বাবু, ব্যবসায়ী জামিরুল খান, আব্দুল্লাহ আল মামুন খান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও ইমাম খন্দকার হাসানুজ্জামান হাসান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান