বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সভাপতির মাথা ফাটালেন সম্পাদক!

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় সভাপতির মাথা ফাটালেন সম্পাদক!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনারুলের মাথা ফাটিয়ে দিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। গতকাল সোমবার বিকেল ৩টায় ভাংবাড়িয়া বাজারে আশরাফুলের চায়ের দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মিনারুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন ধরে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুলের ছেলে জামাল উদ্দিনের সাথে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে কথা কাটাকাটি হয়। গতকাল দুপুরে স্কুলমাঠে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকলেই আলোচনায় বসেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সভাপতি মিনারুলকে ঘুষি মারেন সাধারণ সম্পাদক জামাল। তার কিছুক্ষণপর মিনারুলকে ভাংবাড়িয়া বাজারের আশরাফুলের চায়ের দোকানের সামনে একা পেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও তার ছেলে শুভ পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে সভাপতি মিনারুল ইসলামের মাথায় আঘাত করেন। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় মিনারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই মিনারুল ইসলামের চাচা শরিফ উদ্দিন বাদী হয়ে কয়েকজনকে আসামী করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জানান, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি আলোচনা সভা চলছিল। আলোচনার মধ্যেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল সভাপতি মিনারুলকে ঘুষি মেরে দেয়। এর কিছুক্ষণ পর সভাপতি মিনারুল ভাংবাড়িয়া বাজারে গেলে পরিকল্পিতভাবে সাধারণ সম্পাদক জামাল ও তার ছেলে শুভ বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ