মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে জরিমানা
নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করার প্রস্তুতির সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, চতুর্থ ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২০ ডিসেম্বর সকল প্রার্থীদের সাথে নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। অথচ নির্বাচনে কোনো রকম মোটরসাইকেল শোডাউন করা যাবে না বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়। তারপরও তিনি এ ধরনের কাজ কেন করলেন, এটা আমাদের বোধগম্য নই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালানোর অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি কেন নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘন করেছে তার কারণ লিখিতভাবে ব্যাখ্যা করে শুক্রবারের মধ্যে জানাতে হবে। কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান ও সদর থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী