মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মাদারহুদায় স্কুলছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
আলমডাঙ্গার মাদারহুদায় স্কুলছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আলমডাঙ্গার মাদারহুদা গ্রামে প্রথম শ্রেণির ছাত্রী মরিয়ম হত্যা মামলায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারহুদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলমডাঙ্গার মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, আনারুল হোসেন, আলমঙ্গীর হোসেন, রিক্তা খাতুন, মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবেদুর রহমান, সহসভাপতি ইসলাম, মোশারেক, রহিদুল, আলাউদ্দিন, বাবলু, লাবলু, মোজাম্মেল হক, ইছা হক, সামসুল ইসলামসহ মাদারহুদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ শত শত নারী-পুরুষ। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের পুকুর থেকে প্রথম শ্রেণির ছাত্রী মরিয়মের ডুবন্ত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উত্তোলনের পর শিশুর দু’কানের দুল না থাকায় পরিবার হত্যার অভিযোগ তোলে। এ ঘটনায় চারজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর পিতা খাইরুল ইসলাম। গত ১১ ডিসেম্বর আলমডাঙ্গা থানা পুলিশ হত্যা মামলার প্রধান আসামি রানাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। এরই পরিপ্রেক্ষিতে পরিবার, এলাকাবাসী ও স্কুলের সহপাঠী শিক্ষার্থীরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী