মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার মোক্তারপুর থেকে চার জুয়াড়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
দামুড়হুদার মোক্তারপুর থেকে চার জুয়াড়ী আটক
দামুড়হুদার মোক্তারপুরে অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জুয়া খেলার স্থান সারের দোকান থেকে একসেট তাস, একটা বসার চট ও নগদ ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার এসআই সোয়াদ বিন মোবারক বাদী হয়ে জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জানা যায়, গত বুধবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানার এসআই সোয়াদ বিন মোবারক, এসআই মারজান আল মোনায়েম, সহকারী এএসআই গাফফার আলী ও এএসআই নুরুন্নবী ফোর্স নিয়ে দামুড়হুদার মোক্তারপুর গ্রামে অভিযান চালান। এসময়ে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের গড়োপাড়ার আব্দুস সামাদের সারের দোকানে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় মোক্তারপুর গ্রামের রহিদ হোসেনের ছেলে কামাল উদ্দিন, আমজাদ হোসেনের ছেলে আশিকুর ও আয়নাল হকের ছেলে শাহীন ও সারের দোকানদার আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী