আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৬৫ বছর। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ আসর জেহেলা ইউনিয়ন পরিষদের পাশে কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন,

জেহেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদরুজুদ্দা মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক আশা খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইহছানুল স্বরাজ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা যুবদলের সদস্য সমশের আলী সমে প্রমুখ। জানাজা শেষে ইউনিয়ন পরিষদের পাশে কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।