মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিলাভালকিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২১ ইং
আলমডাঙ্গার চিলাভালকিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রাম কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় রামদিয়া কাইকপাড়া ৫-১ গোল দিয়ে বেগুয়ারখালীকে পরাজিত করে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম ও নাগাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান হায়াত। এছাড়াও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাদল রশিদ, দপ্তর সম্পাদক মো. ঝণ্টুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এজাজ ইমতিয়াজ বিপুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশিক ইকবাল স্বপনসহ নাগদাহ ইউনিয়নের সকল ইউনিটের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী