গাঁজা সেবনের সময় সাতজন আটক
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: মাজারে গাঁজা সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের ওই মাজার থেকে তাদের আটক করে সদর ফাড়ি পুলিশ। গতকালই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের একটি মাজারে বসে কয়েকজন গাঁজা সেবন করছিলো। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ফাড়ির এএসআই তৌহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। মাজারে গাঁজা সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, মেহেরপুর আমঝুপির ফয়েজ হোসেনের ছেলে জাহিদ, রফিকের ছেলে সোহেল রানা, নাফিরের ছেলে রফিকুল, মৃত আবুল কালামের ছেলে আল আমিন, দরুদ আলীর ছেলে রায়হান, মোহনের ছেলে আজিজুল ও মেহেরপুরের কোলা গ্রামের তারাচাঁদের ছেলে ফুলছার আলী। গতকালই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স